TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে-আইনমন্ত্রী

রিপোর্টার: Admin•Bangladesh•
সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে-আইনমন্ত্রী

বিরোধীদলের সদস্যরা কমিটিতে অংশ না নিলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধীদলের সদস্যরা উপস্থিত থাকবেন বলে তিনি আশা করছেন।

বিদেশে বাংলাদেশের বন্দিদের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ উঠলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ কোন আইনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানতে প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা জরুরি। সংশ্লিষ্ট সিদ্ধান্তের বৈধতা ও যৌক্তিকতা এবং ভিয়েনা কনভেনশনের প্রাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে না দেখে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না,

সূত্র:চ্যানেল ২৪।