TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে ১ লাখ ৩১ হাজারের বেশি ভোটে জিতলেন বিএনপির ফয়সল আমীন।

রিপোর্টার: Admin•Bangladesh•
ঠাকুরগাঁও-১ আসনে ১ লাখ ৩১ হাজারের বেশি ভোটে জিতলেন বিএনপির ফয়সল আমীন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপির প্রার্থী।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে নির্বাচনে অংশ নেন। তাঁদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়নি।