LIVE
TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
নীতিমালা ও আইনি অধিকার

ব্যবহারের শর্তাবলী ও সংশোধনী নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১. শর্তাবলীর গ্রহণযোগ্যতা

টিপিভি (the PEOPLE view) ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলীর প্রতি সম্মতি প্রকাশ করছেন। এসব শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

২. মেধা-স্বত্ব ও কপিরাইট (Intellectual Property)

ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও সামগ্রী TPV Media Ltd. এর নিজস্ব বৌদ্ধিক সম্পত্তি।

অনুমতি ব্যতীত বা মূল উৎসের স্পষ্ট উদ্ধৃতি (Hyperlink Attribution) ছাড়া কোনো বিষয়বস্তু বাণিজ্যিক উদ্দেশ্যে পুনরুৎপাদন বা প্রকাশ করা আইনত দণ্ডনীয়।

৩. সংশোধনী ও প্রত্যাহার নীতি (Corrections Policy)

টিপিভি সর্বোচ্চ নির্ভুল সাংবাদিকতায় বিশ্বাসী। যদি প্রকাশিত কোনো সংবাদে তথ্যগত অসঙ্গতি ঘটে, তবে আমরা অবিলম্বে তা পর্যালোচনা ও সংশোধন করি:

  • গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে সংবাদের নিচে সুস্পষ্ট 'সংশোধনী নোট' যুক্ত করা হয়।
  • পাঠক বা ভুক্তভোগী কোনো তথ্যের বিষয়ে আপত্তি বা প্রমাণসহ সংশোধনী জানাতে corrections@thepeopleview.com ঠিকানায় মেইল করতে পারেন।

৪. দায়মুক্তি (Disclaimer)

উপ-সম্পাদকীয় ও মতামত বিভাগে প্রকাশিত লেখাগুলো সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের নিজস্ব মতামত। এর জন্য টিপিভি কর্তৃপক্ষ আইনগতভাবে দায়ী থাকবে না।