রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি।
অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুর মেয়ে।
মিলন চ্যাটার্জি জানান, শুক্রবার দুপুরে প্রমাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




