TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি নিহত

রিপোর্টার: Admin•Bangladesh•
হালনাগাদ:
নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আসাদ মিয়ার বড় ছেলে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিজ কর্মস্থলের কাজ শেষে বাসায় ফিরছিলেন আরদি। পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহ মো. আরদির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে