সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। গত শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সসহ বিভিন্ন বৈশ্বিক গণমাধ্যম সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক মারা গেছেন।
ঘটনার পরপরই আহতদের দ্রুত অ্যাম্বুলেন্স ও সামরিক হেলিকপ্টারযোগে নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়। একসাথে বিপুল সংখ্যক আহত ব্যক্তি পৌঁছানোয় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরী চিকিৎসা নিশ্চিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বেশ কয়েকজন আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।




