TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

দিল্লিতে অভিজিৎ দীপকের পর আটক ছাত্রনেত্রী নেহা বোরা

রিপোর্টার: Admin•International•
হালনাগাদ:
দিল্লিতে অভিজিৎ দীপকের পর আটক ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল অভিজিৎ ও তাঁর সমর্থকদের। তবে কর্মসূচির আগেই তাঁকে আটক করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর মান্দি হাউস সার্কেল থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কে যাওয়ার সময় নেহা বোরাকেও আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই কর্মসূচির পেছনে ছিল দলটির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে যন্তরমন্তরে পতাকা উত্তোলনের সময় গ্রেপ্তারের প্রতিবাদ।

এর আগে ১০ অক্টোবর যন্তরমন্তরে কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করে। পরদিন তাঁরা মুক্তি পান। পরে ১৩ অক্টোবর আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে পতাকা উত্তোলন করলে তাঁদের আবার গ্রেপ্তার করা হয়।