TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর।

রিপোর্টার: Admin•Bangladesh•
পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর।

শ্রমিক অসন্তোষের মধ্যে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টা সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি পর্যালোচনা ও তা মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শ্রমিকদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি, অসন্তোষের কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে রোববার রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনের প্রভাবে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি কারখানা বন্ধ ছিল। অন্যদিকে গাজীপুরে ছুটি ঘোষণা করা হয় শতাধিক কারখানায়।

শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়ায়ও অগ্রগতি হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে রোববার গেজেট প্রকাশ করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।