TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

এইচএসসির ফল নিয়ে অসন্তোষ শিক্ষামন্ত্রীর, পাসের হার কমার কারণ খতিয়ে দেখার কথা।

রিপোর্টার: Admin•Bangladesh•
এইচএসসির ফল নিয়ে অসন্তোষ শিক্ষামন্ত্রীর, পাসের হার কমার কারণ খতিয়ে দেখার কথা।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক এবং শিক্ষার মান উন্নয়নে এর পেছনের কারণগুলো চিহ্নিত করা প্রয়োজন। শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা এবার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। তাঁর মতে, ফলাফলের এই চিত্র শিক্ষার্থীদের শিখন-অর্জন, শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার পরিবেশ এবং শিক্ষকসংকটসহ বিভিন্ন সমস্যার দিকে ইঙ্গিত করছে। এ পরিস্থিতির জন্য শুধু শিক্ষার্থীদের দায়ী না করে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান ঘাটতি শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। এদিকে ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। ফল পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।