TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে জাল নিরাপত্তা কার্ড বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার, ৪ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানির নির্দেশ

রিপোর্টার: Admin•United States•
নিউ ইয়র্কে জাল নিরাপত্তা কার্ড বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার, ৪ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানির নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্মাণ খাতের শ্রমিকদের সুরক্ষার জন্য নির্ধারিত বাধ্যতামূলক সরকারি প্রশিক্ষণ না দিয়েই জাল সনদপত্র ও ভুয়া ওএসএইচএ (OSHA) কার্ড বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন কুইন্সের জ্যামাইকা ও হাওয়ার্ড বিচ এলাকার বাসিন্দা লুৎফুর রহমান (৩৪) এবং মোহাম্মদ তুষার (৩৪)। 'রেডকোড ইনকর্পোরেটেড' নামের একটি প্রতিষ্ঠানের আড়ালে তারা ব্রুকলিন ও কুইন্সে অফিস খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত দুজন নির্মাণ শ্রমিকদের কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই প্রতি কার্ডের বিনিময়ে ৫০০ ডলার করে দাবি করতেন। অবৈধ এই উপায়ে তারা শত শত ভুয়া ওএসএইচএ (OSHA) নিরাপত্তা কার্ড ও জাল সনদপত্র বিতরণ করেছেন।

ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তদারকিতে তদন্তকারীরা 'রেডকোড ইনক'-এ ছদ্মবেশী অভিযান (Undercover Operation) পরিচালনা করেন। অভিযানকালে প্রতারক চক্রটির হাতেনাতে জালিয়াতির প্রমাণ মিলে যায় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর অভিযুক্তদের ব্রুকলিন সুপ্রিম কোর্টে বিচারক ড্যানি চানের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করলেও আজ ৪ নভেম্বর পুনরায় আদালতে উপস্থিত হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন।

মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঐ প্রতিষ্ঠানের ইস্যুকৃত সমস্ত ওএসএইচএ (OSHA) কার্ড পুনরায় যাচাই-বাছাই ও বাতিলকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।