TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন!

রিপোর্টার: Admin•Bangladesh•
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলটির অভ্যন্তরীণ রাজনীতি, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটপ্রবণতা এবং নারীদের রাজনৈতিক অধিকার ও অংশীদারত্ব উপেক্ষিত হওয়ার তীব্র অভিযোগ এনে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, দীর্ঘ প্রায় ১১ মাস ধরে দলের অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন তিনি। দল ভুল পথে গেলে তা শুধরে নেওয়ার রাজনৈতিক কর্তব্য থেকেই তিনি দলের বিভিন্ন পর্যায়ে লিখিত প্রস্তাব ও আলোচনা করেছেন।

তবে তিনি মনে করেন, এনসিপি তার শুরুর মূল্যবোধ ও রাজনৈতিক লাইন ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুরোনো রাজনৈতিক ধারার বাইরে নিজস্ব পরিচয় ও কর্মসূচি তৈরি করতে না পেরে দলটি শেষ পর্যন্ত বড় রাজনৈতিক দল ও অতি-ডানপন্থী শক্তির লেজুড়বৃত্তিতে পর্যবসিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।