TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

দুর্গাপূজায় সবার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর, বললেন ‘ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার’

রিপোর্টার: Admin•Bangladesh•
হালনাগাদ:
দুর্গাপূজায় সবার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর, বললেন ‘ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় স্বাধীনতা ও সবার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দুর্গোৎসব অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা এবং জগতের কল্যাণের বার্তা বহন করে। বাংলাদেশের বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি ও সংস্কৃতি অনুযায়ী উৎসব পালন করবে—এটাই দেশের দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধ ও সম্প্রীতির পরিচয়। তিনি উল্লেখ করেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও মানবকল্যাণ সব ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মীয় আচার পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। তারেক রহমান আরও বলেন, বহু প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে এবং দেশ পুনর্গঠনের কাজ চলছে। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণকর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

ট্যাগ:#Bangladesh