TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের শনাক্তের দাবি পুলিশের।

রিপোর্টার: Admin•Khulna, Bangladesh•
খুলনায় যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের শনাক্তের দাবি পুলিশের।

গত বৃহস্পতিবার ২২ অক্টোবর আনুমানিক ভোর সাড়ে ৫টায় খুলনা নগরীর বানিয়াখামার এলাকায় তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভোরে খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।