TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ব্রুকলিন ব্রিজ অবরোধ করে আইসবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ১৪ জন

রিপোর্টার: Admin•United States•
ব্রুকলিন ব্রিজ অবরোধ করে আইসবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ১৪ জন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যস্ত ব্রুকলিন ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেছেন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কার্যক্রমবিরোধীরা। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশ জানায়, প্রায় ৩০ জন বিক্ষোভকারী সেতুর ম্যানহাটনমুখী অংশে অবস্থান নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে বাধা দেন। বিক্ষোভকারীরা আইসিইর কার্যক্রম বন্ধ করে সংস্থাটিকে নিউইয়র্ক থেকে প্রত্যাহারের দাবি জানান। চলতি মাসের শুরুতে ম্যানহাটনের মার্বেল হিল এলাকায় আইসিইর গুলিতে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনার প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে নেয় এবং ১৪ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটকের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভের কারণে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেলেও দুপুর দেড়টার আগেই সব লেন পুনরায় খুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

তথ্যসূত্র

ABC7 New York, News 12 Brooklyn, New York Daily News