TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ🔥 ব্রেকিং

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

রিপোর্টার: Admin•Bangladesh•
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের জুলাইয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে গত বছরের ১১ নভেম্বর আদালত তাঁর দুটি ফ্ল্যাট ক্রোক এবং ১০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।