TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

বান্দরবানে মারমা নারী ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা শৈক্যচিং মার্মা গ্রেপ্তার

রিপোর্টার: Admin•Bandarban, Bangladesh•
বান্দরবানে মারমা নারী ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা শৈক্যচিং মার্মা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে রিসোর্টে নিয়ে যেতেন শৈক্যচিং মার্মা। শুক্রবারও সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী। রিসোর্টের ভেতর থেকে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান। এদিকে স্থানীয় বাসিন্দা নুরুল আলম রিসোর্টটি নির্মাণে পাহাড় কাটা, পরিবেশের ক্ষতি ও প্রয়োজনীয় অনুমোদন না থাকার অভিযোগ করেছেন। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের ফল এখনো জানা যায়নি।