TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

রিপোর্টার: Admin•Bangladesh•
হালনাগাদ:
পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূজার ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তিনি।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে হিটলার বিশ্বাসের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান এসআই সোহেল খান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।