শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। মির্জা আব্বাস বলেন, পূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।
পরে তিনি মতিঝিল এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।




