TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের ৩ জন।

রিপোর্টার: Admin•Kurigram, Bangladesh•
হালনাগাদ:
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের ৩ জন।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। তাঁদের বাড়ি উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকায়।

এ ঘটনায় নিহত অন্য দুজন হলেন উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার এক অটোচালক। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।