TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, লালবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ।

রিপোর্টার: Admin•Rangpur, Bangladesh•
শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, লালবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ।

রংপুরে,কারমাইকেল কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে লালবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর সিনিয়র ও সহপাঠীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীকে নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিলও করেন তাঁরা।

অভিযোগ অনুযায়ী, গতকাল রেলগেট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর তাঁকে প্রায় এক দিন আটকে রেখে নির্যাতন করা হয় বলে জানা গেছে। আজ সন্ধ্যায় কোনোভাবে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা সড়ক অবরোধ ও প্রতিবাদ মিছিল করেন।