TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

রংপুর মহানগরসহ এনসিপির ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত

রিপোর্টার: Admin•Rangpur, Bangladesh•
রংপুর মহানগরসহ এনসিপির ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমনিরহাট ও রংপুর মহানগরসহ দেশের ৯টি জেলা ও মহানগর কমিটি স্থগিত করেছে। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পুনর্গঠিত আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া অন্য কমিটিগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, ময়মনসিংহ মহানগর, মাগুরা ও গাজীপুর জেলা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরামর্শক্রমে আগামী সাত দিনের মধ্যে এসব কমিটি পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।