TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পাবনায় ধর্ষ*ণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক, প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন।

রিপোর্টার: Admin•Bangladesh•
পাবনায় ধর্ষ*ণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক, প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন।

পাবনা সদর উপজেলায় এক ছাত্রীর ধর্ষণচেষ্টার অভিযোগে নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় শুক্রবার দুপুরে উত্তেজিত জনতা মাদ্রাসা ও অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা গ্রামের ওই মাদ্রাসায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ফজরের আজানের আগে শৌচাগারে যাওয়ার সময় এক ছাত্রীকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন পরিচালক ইউসুফ। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

ওই ছাত্রীর আরও অভিযোগ, এর আগেও তাঁকে একাধিকবার অচেতন করে ধর্ষণ করা হয়েছে এবং পরে জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হতো। মাদ্রাসার আরও কয়েকজন ছাত্রীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। বিষয়টি প্রকাশ করলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন ওই ছাত্রী।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে লোকজন মাদ্রাসা ও অভিযুক্ত শিক্ষকের থাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পাবনার পুলিশ সুপার আশরাফ জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।