TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পথে বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, খেলাধুলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার: Admin•Bangladesh•
পথে বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, খেলাধুলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে নিজের বাস থামান তিনি। সেখানে প্রায় ১০ মিনিট সময় কাটিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন এবং তাঁদের হাতে উপহার তুলে দেন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসে করে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে তিনি থামার সিদ্ধান্ত নেন। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন।

এ সময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের আবাসনের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ।