TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

দিনাজপুরে ২০ হাজার ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার।

রিপোর্টার: Admin•Dinajpur, Bangladesh•
দিনাজপুরে ২০ হাজার ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার।

দিনাজপুর সদর এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী লাকি। তাঁরা দিনাজপুর শহরের সিপাহিপাড়া ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকার বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, নগদ ৪০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।