TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

দিনাজপুরে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, পারিবারিক কলহের অভিযোগ।

রিপোর্টার: Admin•Dinajpur, Bangladesh•
দিনাজপুরে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, পারিবারিক কলহের অভিযোগ।

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী স্বর্ণা আক্তার (২৩)। তাঁর চার বছর বয়সী ছেলে সাফায়াত হোসেন ও এক বছর বয়সী মেয়ে রাইসা আক্তারও মারা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, স্বর্ণার স্বামী শাকিল আহমেদ (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। রোববার পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে বাড়িতে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ বিস্তারিত তদন্তের পর জানা যাবে।