বাংলাদেশ
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর 'ভাতিজা' নামে পরিচিত মোঃ সোহাগ ইসলাম ঢাকায় আত্মহত্যা
রিপোর্টার: সন্তোষ শর্মা•Bangladesh•
১ সপ্তাহ আগে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মো. সোহাগ ইসলাম—যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভাতিজা' নামে সমধিক পরিচিত—রাজধানী ঢাকায় আত্মহত্যা করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা উপজেলার সন্তান সোহাগ সোশ্যাল মিডিয়ায় কৌতুক ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেন। তিনি উত্তরবঙ্গের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’-এর বিভিন্ন ভিডিওতে 'ভাতিজা' চরিত্রে নিয়মিত অভিনয় করতেন। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি ঢাকায় চলে আসেন এবং একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
