বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আসিফ আকবরের সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।




