TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

গোবিন্দগঞ্জে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার।

রিপোর্টার: Admin•Bangladesh•
গোবিন্দগঞ্জে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী রোববার (২৫ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নারী দুই সন্তানকে নিয়ে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রগতিপাড়ায় থাকেন। তাঁর স্বামী মালয়েশিয়ায় কর্মরত। মেয়েকে মাদরাসায় আনা-নেওয়ার সূত্রে শিক্ষক ফরিদুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের সময় ওই নারীকে প্ররোচিত করে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে এসব ছবি ও ভিডিও ব্যবহার করে তাঁকে ভয় দেখিয়ে টাকা দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত ৯ অক্টোবর মেয়ের বিষয়ে কথা বলার কথা বলে তাঁকে মাদরাসায় ডাকা হয়। সেখানে মো. আবু সাইদ ও মোহন মাস্টার ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখিয়ে অর্থ দাবি করেন এবং টাকা না দিলে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য ওই নারী ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার দেন। এরপরও অর্থ দাবি অব্যাহত থাকে। গত ২৪ অক্টোবর আরও ৫২ হাজার টাকা চাওয়ার পর তিনি টাকা নিয়ে গেলে স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের আটকানোর চেষ্টা করেন। এ সময় আবু সাইদ ও মোহন মাস্টার পালিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তদের খুঁজছে পুলিশ। তবে মামলার অভিযোগগুলো তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় যাচাই করা হবে।