TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পীরগঞ্জে নানার সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল ৪ বছরের শিশুর

রিপোর্টার: Admin•Rangpur, Bangladesh•
পীরগঞ্জে নানার সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল ৪ বছরের শিশুর

রংপুরের পীরগঞ্জে নানার সঙ্গে নানিবাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম বিল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চতরা হাটের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানিবাড়ি সন্দোলপুর থেকে নানার সঙ্গে বাবার বাড়ির উদ্দেশে যাচ্ছিল মাসুম। পথে চতরা হাটের চারমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি এখনো অবগত নন।