TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পরে, নিহত ৩ আহত ১৬জন।

রিপোর্টার: Admin•Bangladesh•
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পরে, নিহত ৩ আহত ১৬জন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে বাসটি পানিভর্তি খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। আহতদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলে আরও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।