জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি সাইডলাইন মিটিং ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর সরকারি সফর সম্পর্কিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান।
তিনি জানান, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন। রোহিঙ্গা সংকট সম্পর্কে সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন। বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশ্য নিউইর্য়ক ছাড়বেন।
